হোম > জাতীয়

ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদ গেলেন সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পাকিস্তানে ১২ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিতব্য নারী বিষয়ক ৯ম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদ পৌঁছেছেন।

শনিবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

মন্ত্রীর সহধর্মিনী ডা. শরীফা করিম স্বর্ণা তার সফরসঙ্গী হিসেবে আছেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক।

মন্ত্রী ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা তাকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি হাইকমিশন চত্ত্বরে একটি বৃক্ষ রোপণ করেন।

এমই

ইসমাইল জবিউল্লাহর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, দাঁড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০