হোম > জাতীয়

মূল আসামি দ. কোরিয়া, প্রক্সি হয়ে জামিন নিয়ে অবশেষে পুলিশের জালে

খুলনা ব্যুরো

প্রক্সি আসামি সেজে জামিন নিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন ফেরদৌস আলম সেতু। শনিবার রাতে দিঘলিয়া উপজেলার বরইতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা থানা পুলিশ। সেতু দিঘলিয়ার শাহ আলম বিশ্বাসের ছেলে।

রোববার তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়।

খুলনার জুডিশিয়াল আদালত নং-৪ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত গত ২২ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদনে জানান, দিঘলিয়া থানার সিআর-৬৩/২০২৫ নাম্বার মামলার আসামি ফিরোজ আলম শাওন গত ১৬ মার্চ তার আদালত থেকে জামিন নেন। ২৩ এপ্রিল ওই মামলার বাদী মুন্সী তরিকুল আমিন এফিডেভিড সহকারে জানান, শাওন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে এবং সে ভুয়া আসামি সাজিয়ে জামিন নিয়েছে। পরে গত ৭ জুলাই মামলার প্রকৃত আসামি শাওনের পক্ষে নতুন ওকালতনামাসহ স্বেচ্ছায় আত্মসমর্পণের আবেদন করা হয়। আবেদনের সাথে জমা দেওয়া পাসপোর্টের ফটোকপি দেখে প্রমাণ হয় যে জামিন গ্রহণের সময় সে দক্ষিণ কোরিয়া ছিল। আইনজীবীর সহায়তায় জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া আসামির জামিন করানোর অপরাধে ফিরোজ আলম শাওন, অ্যাডভোকেট সরদার শাহজাহান আলীসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর আবেদন করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার এসআই মেহেদী হাসান খান বলেন, জামিন জালিয়াতির মামলায় ফেরদৌস আলমকে শনিবার রাতে দিঘলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এছাড়া এ মামলায় অপর আসামি একজন অ্যাডভোকেট জামিনে রয়েছেন। আরেক আসামি বিদেশে পলাতক অবস্থায় আছেন।

দুর্গাপূজায় দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড অন্যতম: সমাজকল্যাণমন্ত্রী

পূজামণ্ডপে গাফিলতি নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবস্থা: প্রতিমন্ত্রী টুকু

গ্রাম থেকে বিশ্বমঞ্চে, ১৪ বছরে জাতিসংঘে বাংলাদেশের মানবিক উদ্যোগ

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে: কর্মসংস্থানমন্ত্রী

সোমবারের মধ্যে সমাধান না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের প্রার্থীদের

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

ডাক বিভাগে ৭ হাজার শূন্য পদ, চলতি বছর নিয়োগ হবে ২ হাজার

ডিসেম্বর চালু হচ্ছে ‘এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’: শ্রমমন্ত্রী

ফুলব্রাইট স্কলারশিপ বাড়াতে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক