হোম > জাতীয়

সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে

তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব। পাশাপাশি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে বলেও জনান তিনি।

সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি তার মধ্যে একটা অংশ হচ্ছে আপনাদের এইখানে এই ব্যবস্থাটা করা আরেকটা অংশ হচ্ছে যে সিকিউরিটি সিস্টেমটা এন্ট্রি সিস্টেমটা কিভাবে ইজি করা যায়।

প্রথমে আমি আপনাদের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো অংশটাই আপনারাই ব্যবহার করবেন। আমরা তৈরি করে দিব এবং ভিতরের সুযোগ সুবিধাগুলি আপনাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে করব। যখন লেআউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করব যাতে এখানকার আভ্যন্তরীণ সুযোগ সুবিধাগুলো আপনাদের চাহিদা মত তৈরি করে দেয়া যায়।

তথ্যমন্ত্রী বলেন, সচিবালয়ের মধ্যে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার যে প্রবেশ অধিকার এটাকেও সহজ সরল করা যায় কিভাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তো উনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে কেবল কাজ নিয়ে ব্যস্ত আছেন। একটা ঘটনা ঘটেছে যে অগ্নিসংযোগের দুর্ঘটনা আপনারা তো জানেন।

তারপরে পরেই বোধহয় প্রধান উপদেষ্টার তরফ থেকে একটা নীতি আসছিল। তারপরে এক্সেস পাশের একটা শর্ত দেওয়া হয়েছে। যেটা এখনো আছে আছে। এখনো বহাল আছে। আমরা মোটামুটি চিন্তা করছি। আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত করব। এখনো চূড়ান্ত করতে পারিনি। আমরা চিন্তা করছি আপনাদের মধ্য থেকে দুই তিনজন প্রতিনিধি আপনারা ঠিক করে তাদের সঙ্গে আমরা পরামর্শ করব।

তিনি বলেন, সরকার হিসেবে আমাদের তো সব ধরনের সকলের সেবাই নিশ্চিত করতে হয়। এজন্য প্রত্যেকটি গণমাধ্যম সচিবালয়ের জন্য যদি নির্দিষ্ট প্রতিনিধি পাঠায়। সচিবালয়ের প্রবেশ অধিকারটা যদি গণমাধ্যমের মিডিয়া হাউজের মাধ্যমে ঠিকঠাক করা হয় তাহলে একদিকে চাপও কমলো। আরেকদিকে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করার বাইরে যারা অন্যান্য ভাবে প্রয়োজন পড়ে, তারা অন্য সময় বা অন্য কাজে আসতেছেন। কিন্তু গণমাধ্যমের কাজ করার জন্য যাতে তার নিজের মিডিয়া হাউস থেকেই তিনি যেন এই এখতিয়ারটা পান।

জহির উদ্দিন স্বপন বলেন, সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউসকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব।আমাদেরও তখন হিসাব করতে সুবিধা হবে যে সচিবালয় প্রবেশ করার জন্য আজকে কোন মিডিয়া হাউস কয়জনকে পাঠিয়েছে। তাহলে আমরাও একটা ডেটাবেজ মেনটেইন করতে পারবো।

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮

মৌসুমের প্রথম বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি, আরো বৃষ্টির পূর্বাভাস

মধ্যপ্রা‌চ্য নিয়ে সরকারের বিবৃ‌তির ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ

পল্টনে বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

দলীয়করণের কারণে বিভিন্ন পর্যায়ে ইতিহাস বিকৃত হয়েছে: আব্দুস সালাম

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা আইজিপির

ঈদ বোনাস নিয়ে শিক্ষকদের জন্য সুখবর