হোম > জাতীয়

দেশে পাঁচ কোটি মানুষ থাইরয়েড ঝুঁকিতে: ডা. ফরিদ

স্টাফ রিপোর্টার

দেশে অন্তত পাঁচ কোটি মানুষ থাইরয়েড ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ও অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, প্রাথমিক অবস্থায় এ সমস্যা শনাক্ত করা গেলে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে ভবিষ্যৎ মারাত্মক ঝুঁকি এড়ানো সম্ভব। সেজন্য জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পারিবারিক ও সামাজিক বোঝা দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় হরমোনজনিত রোগ প্রসঙ্গে ডা. ফরিদ উদ্দিন বলেন, এই রোগ নীরব ঘাতক। এর কারণে স্থূলতা, দুর্বলতা, পুরুষালি ও মেয়েলি নানান সমস্যা এমনকি বন্ধ্যাত্ব ও যৌন সমস্যার নানা রোগের উপসর্গ দেখা যায়। তবে হরমোন জনিত প্রায় সব রোগের চিকিৎসা বাংলাদেশে রয়েছে। বিশেষকরে প্রতিটি সরকারি হাসপাতালে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন জনিত রোগের চিকিৎসা হচ্ছে।

অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এবং অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

নবজাতকের হরমোনজনিত রোগ দ্রুত শনাক্তের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জন্মের পরপরই যদি পরীক্ষা করা যায়, অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। সামান্য খরচে চিকিৎসা দিয়ে একটি শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, অধ্যাপক ডা. এ কে এম আমিনুল ইসলাম, রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (ডার্মা পোর্টফোলিও) মো. খায়রুল ইসলাম, ডিআরইউর সহ-সভাপতি মেহেদী আজাদ মাসুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আকতার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিআরইউর দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, কার্যনির্বাহী সদস্য আলী আজম, মাহফুজ সাদি, মাজহারুল ইসলাম প্রমুখ।

কওমি সনদের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন সময়ের দাবি

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের অদ্ভুত নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছে দেয়ার পরিকল্পনা সরকারের

বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

দেশীয় পণ্যের মর্যাদা সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রশ্ন ফাঁসের বিষয়টি স্রেফ গুজব: শিক্ষামন্ত্রী

টেলিকম সেক্টরে ৪ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার

হকার পুনর্বাসনে প্রস্তুত হচ্ছে ৬ মাঠ, থাকতে হবে নিবন্ধন

সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র