হোম > জাতীয়

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

আমার দেশ অনলাইন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ১৭ অক্টোবর এবং ইউএস বাংলার ২১ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার বিমান বাংলাদেশ ও ইউএস বাংলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমান জানায়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এদিকে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস বাংলার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।’

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক

৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ঢাকা থেকে সৌদিগামী ৫৪১৮ যাত্রী

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, প্রধানমন্ত্রীকে হিন্দু নেতারা

রিয়াদ বিমানবন্দরে হুথিদের বর্বরোচিত হামলায় হেফাজতের গভীর শোক

নারীর ক্ষমতায়নে শুধু প্রশিক্ষণ নয়, পরিবারকেও সম্পৃক্ত করতে হবে: ববি হাজ্জাজ