হোম > জাতীয়

শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) কঠোর মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কি না তা নজরে রাখার জন্য ক্লাসরুমগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। এ ছাড়া একটি মনিটরিং সেল স্থাপন করতে হবে, যেন সেখানে বসে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যায়।”

তিনি আরও বলেন, “দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে সেগুলো ব্যবহারে অনেক শিক্ষক-শিক্ষার্থী আগ্রহী হন না। তাই দেশের শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না।”

মন্ত্রী বলেন, “শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাই আমাদের শিক্ষা কাঠামোকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সবাই শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।”

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

নিত্যপণ্যে করছাড়ের সুফল নেই বাজারে, দাম কমার বদলে উল্টো অস্থিরতা

বিতর্কের মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল

পল্লবীর কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য গ্রেপ্তার

কাশ্মীর নিয়ে ঢাকায় ভারত-পাকিস্তান মুখোমুখি

দেশজুড়ে আরও দুই দিন ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার করা হচ্ছে: ববি হাজ্জাজ

শিক্ষাবিদ মাহমুদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত