হোম > জাতীয়

১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিসি কোহিনূর

স্টাফ রিপোর্টার

মো. কোহিনূর মিয়া। ছবি: সংগৃহীত

চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

এতে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় তার আপিল পর্যালোচনার পর কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। একই অভিযোগের বিষয়ে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর কোহিনূর মিয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৫৫

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধানমন্ত্রীর লক্ষ্য: মাহ্দী আমিন

কিশোর গ্যাংয়ের কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছিলেন অপ্রতিমের মা, তদন্তে নতুন মোড়

বস্ত্র খাতের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি

কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

টেকসই উন্নয়নে সমুদ্র সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হবে

ঢামেকে দুই কারাবন্দীর মৃত্যু

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি