হোম > জাতীয়

ফেব্রুয়ারিতে বেক্সিমকোর শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হবে: এম সাখাওয়াত

ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারি মাসের মধ্য বেক্সিমকোর সকল শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সপ্তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নতুন রিসিভার যোগদান করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তিনি বেক্সিমকোর প্রকৃত শ্রমিকের সংখ্যা ও পাওনাদি এবং ব্যাংকের মোট ঋণ নির্ধারণ করবেন। এবং যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের এমডি ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি, লোনের মর্টগেজ মূল্য, সম্পদের মূল্য তালিকা সরবরাহ করবেন। ব্যাংক কর্তৃক শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে।

শ্রমিকরা বেকার হবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরা সবাই দক্ষ শ্রমিক। কোনো না কোনো ভাবে কাজের ব্যবস্থা হবে। বিডা বিষয়টি নিয়া কাজ করছে।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য উপদেষ্টা , শিল্প উপদেষ্টা , শ্রম ও কর্মসংস্থান সচিব, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিডা চেয়ারম্যান , বেক্সিমকো লি: এর রিসিভার, সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএস

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ১৪

মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতীয় ও পাকিস্তানিদের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি

শাহজালালে ৮০টি স্বর্ণের বার উদ্ধার, বিমানের দুই কর্মী আটক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

নবম পে স্কেলে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

চূড়ান্তের পথে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

কেন মাল্টার দাম নিয়ে কথা বললেন মন্ত্রী