হোম > জাতীয়

আমার দেশ-এর নামে জামায়াত নেতা তাহেরকে নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার

দ্য ডিসেন্ট-এর ফ্যাক্ট চেক

আমার দেশ অনলাইন

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের গোপন বৈঠকের খবর প্রচার করে দৈনিক আমার দেশ-এর নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্টের ফ্যাক্ট চেকে এই অপপ্রচারের বিষয়টি উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, মীর জাহান ও মুজতবা খন্দকার নামের ফেসবুক আইডি থেকে এই ভুয়া ফটোকার্ডটি ছড়ানো হয়েছে। মীর জাহান তার পোস্টে লেখেন, ‘ঢাকা ছাড়ার আগে ‘র’-এর প্রধান পরাগ জৈনের সাথে জামায়াতের ডাক্তার তাহেরের গোপন বৈঠক! ‘র’-এর সাথে জামায়াতের কাজ কী? জামায়াত যদি দলীয়ভাবে এই বৈঠকের অংশীদার না হয়ে থাকে, তাহলে কি এবার তাহেরকে বহিষ্কার করে নিজেদের স্বচ্ছতার জানান দেবে?’ কমেন্ট সেকশনে তিনি ভুয়া ফটোকার্ডটি যুক্ত করে দাবি করেন, ‘খবরটি আমার দেশ পত্রিকার।’

একইভাবে মুজতবা খন্দকার নামের আরেকটি আইডি থেকেও ঢাকা ছাড়ার আগে ‘র’ প্রধানের সঙ্গে মোহাম্মদ তাহেরের গোপন বৈঠকের তথ্যসংবলিত ওই ভুয়া কার্ড শেয়ার করা হয়।

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা