হোম > জাতীয়

আবারও বাড়ল স্বর্ণের দাম

আমার দেশ অনলাইন

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দাম আজ শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএ

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার আহ্বান সেনাপ্রধানের

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎহীন থাকবে দেশের যেসব এলাকা

স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ে আগ্রহ দেখালে দেশ উপকৃত হতো