হোম > জাতীয়

ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাব্বি (৩০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বি রাজধানীর রূপনগরের টংবস্তি এলাকার রাসেলের ছেলে । তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় রাব্বিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে কয়েকজন কারারক্ষী হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে কারারক্ষী কাউসারও ছিলেন। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএম

শাপলা চত্বরে গণহত্যা মামলার ১১ আসামি হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে

অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

বন্যার ঝুঁকি থেকে সুরক্ষায় বিমার আওতায় এলো যমুনাতীরের ১ লাখ মানুষ

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার