হোম > জাতীয়

দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে চায়, তাদের সরকার ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে। তবে সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

সভায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিও তুলে ধরেন দোকান মালিক সমিতির নেতারা। তাদের দাবি, দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হয়। সাধারণ মানুষ এসব ঘটনাকে লোডশেডিং মনে করলেও সমিতির মতে, এর বড় অংশই বিদ্যুৎ সরবরাহের কারিগরি বিভ্রাট। এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়েও সভায় আলোচনা হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করার পর গ্রাহকরা পুরো অর্থ দেখতে পান না। বিদ্যুতের ব্যবহার ছাড়াও পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হচ্ছে। মিটারের ভাড়া বাতিল করা হলেও এ-সংক্রান্ত পরিপত্র না থাকায় কোথাও কোথাও এখনো মিটার ভাড়া কাটা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ অবস্থায় মোবাইল ফোনে রিচার্জের মতো প্রিপেইড মিটারে গ্রাহক যত টাকা রিচার্জ করবেন, মিটারে যেন সেই পুরো অর্থই প্রদর্শিত হয়—এমন প্রস্তাব দেয় সমিতি। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবটিও মন্ত্রী গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া বিদ্যুৎ গ্রাহকদের সার্ভিস লাইনের তার চুরির বিষয়ও সভায় তুলে ধরা হয়। দোকান মালিকদের অভিযোগ, বিভিন্ন এলাকায় শত শত গ্রাহকের বাসা ও প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরি হচ্ছে। এতে গ্রাহকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের কার্যকর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

শুরু হচ্ছে আযান অলিম্পিয়াড, খোঁজা হবে সেরা মুয়াজ্জিন

বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ, প্রকাশ গেজেট

খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড়

রেলওয়ের নিরাপত্তা জোরদারে দুই হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার নতুন মিশনে নেমেছে ফ্যাসিবাদী মিডিয়া: এম আবদুল্লাহ

গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম