হোম > জাতীয়

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে 'গ্রিট'

স্টাফ রিপোর্টার

ইতিবাচক সামাজিক পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে যাত্রা শুরু করেছে নাগরিক অধিকারের প্ল্যাটফর্‌ম গ্রিট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠন আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে বিএনপি সংরক্ষিত আসনের এমপি ও গ্রিটের প্রধান উপদেষ্টা মাহমুদা হাবিবা বলেন, আমরা কেবলমাত্র চেষ্টা করেছি, সেই সমস্ত তরুণদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করতে যারা সঠিক দিকনির্দেশনার অভাবে রাষ্ট্রের জন্য কিছুই দিতে পারছে না। আশা করি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে এসব তরুণরা অগ্রণী ভূমিকা রাখবে। তাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা।

এ সময় গ্রিটের উপদেষ্টা মহিউদ্দিন আল হেলাল বলেন, 'রাষ্ট্র তার দায়িত্ব অনেক ক্ষেত্রেই পরিপূর্ণভাবে পালন করতে পারছে না। আশাকরি গ্রিটের তদারকির মাধ্যমে রাষ্ট্র তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। গ্রিটের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া বলেন, নাগরিক অধিকার আর সচেতনতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং ইতিবাচক সামাজিক রূপান্তরের প্রত্যয় নিয়েই আমরা যাত্রা শুরু করেছি। একদল প্রতিশ্রুতিশীল মানুষের সম্মিলিত উদ্যোগে তৈরি এই সংগঠন ন্যায়, সুশাসন, নাগরিক অধিকারের প্ল্যাটফর্‌ম হিসেবেই ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, আইন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া এবংবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আরফান নাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক (অপারেশন) আহসান হাবিব রায়হান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ, নুরুন্নাহার নুপুর, মো. হেদায়তুল আজিজ মুন্না, নিলুফার ইয়াসমিন টুম্পা এবং সদস্য মামুনুর রশীদ সৈকত।

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে

মানুষের কাছে মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান আইসিটিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা

বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণকালে কোনো প্রচার নয়: সিইসি

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করব

রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা

গঙ্গা পানি চুক্তির সংস্কার ও গ্যারান্টি ক্লজ ফেরানোর দাবি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

ম্যাজিক হবে না, দুই-তিন মাসের মধ্যে নিয়ন্ত্রণে আসবে হাম : স্বাস্থ্য প্রতিমন্ত্রী