হোম > জাতীয়

হাসিনার আমলের সমস্ত নৃশংসতা নথিভুক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার

জাতিসংঘের দুই শীর্ষ কর্তকর্তার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

পতিত শেখ হাসিনার শাসনামলে শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন,মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সংঘটিত সমস্ত নৃশংসতার নথিভুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বায়ক গুয়েন লুইস এবং আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করলে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এ দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে, সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।

গায়েন লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এটি নিরাময় এবং সত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া।

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা সম্পর্কিত তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে দেখে আমরা খুবই আনন্দিত। সময়মতো এসেছিল। এটি একটি সহজ কাজ ছিল না।

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী লুইস জানান, জাতিসংঘের মানবাধিকারের জন্য হাইকমিশনার ভলকার তুর্ক, ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশন চলাকালীন সদস্য দেশগুলিকে এর ফলাফল সম্পর্কে অবহিত করবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর ত্রাণ সরবরাহ হ্রাসের মধ্যে রোহিঙ্গা সংকটকে বিশ্বব্যাপী নজরে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমরা অর্থের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত। প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন এবং অন্যান্য মৌলিক চাহিদার সাথে যোগ করা হয়।

জাতিসংঘ মহাসচিব গুতেরেস ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশ সফর করবেন।

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী