হোম > প্রকৃতি ও পরিবেশ

বুধবার থেকে উত্তরাঞ্চলে বাড়বে ভারী বর্ষণ

রাজধানীসহ সারা দেশে বৃষ্টি

স্টাফ রিপোর্টার

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর সোমবারও রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায়, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকা ছাড়া বিচ্ছিন্নভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে ৩৯ মিলিমিটার। এসময় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।

আগেরদিন রোববার সংস্থাটির ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্র এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরমধ্যে রোববার সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল কিশোরগঞ্জের নিকলিতে ৬৪ মিলিমিটার এবং রাজধানীতে ৩২ মিলিমিটার।

সোমবার সন্ধ্যায় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, মঙ্গলবারও দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এসময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম পড়তে পারে। এরপর আগামী বুধবার থেকে টানা কয়েকদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। কেননা, ওই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।

এএস

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরো উন্নতি

ভ্যাপসা গরমে সারা দেশে স্বস্তির বৃষ্টি, প্রভাব পড়বে না লঘুচাপের

দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৪ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা

বৃষ্টি কমে সপ্তাহজুড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

গ্রীষ্মেই বর্ষার আমেজ, কয়েক বছরের মধ্যে গরম কম

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

উত্তর-পূর্বাঞ্চলের আট নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা