হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রোববার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী চার দিনও বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। এ সময়ও দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, রোববার দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বিলুপ্তির ঝুঁকিতে খেঁকশিয়াল, দেশের বাস্তুতন্ত্রের জন্য সতর্কবার্তা

ধারণার চেয়েও বেশি সংকুচিত হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

ঢাকায় মেঘ-বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্বস্তির মধ্যে স্বস্তির খবর, দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরম

প্রকৃতির কাছে ফিরলে মানুষ সত্যিই কি মুক্ত হতে পারে