হোম > প্রকৃতি ও পরিবেশ

৫ জুন থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

স্টাফ রিপোর্টার

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে ভ্যাপসা গরম বেড়েছে। রোববার তাপমাত্রা আরো বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ সারাদেশের মধ্যে রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭ এবং রাজধানীতে এক মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে। এছাড়া সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমলেও সারা দেশে কমবেশি বৃষ্টি অব্যাহত থাকবে। এরমধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, আগামী ৫ জুন থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে, আজ শনিবার সারাদেশের মধ্যে খুলনার কয়রায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার তাপমাত্রা আরো বাড়তে পারে।

এএস

তাপমাত্রা আরো বাড়তে পারে ঢাকায়, উপকূলে বৃষ্টির আভাস

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রচারাভিযান চালাচ্ছে ইউএনডিপি

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় বৈচিত্র্যময় পরিবর্তন

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব