হোম > প্রকৃতি ও পরিবেশ

সাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি থাকবে কতদিন জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে আজ বুধবার সকালের দিকে লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, বুধবার সকালের দিকেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃহস্পতি থেকে শনিবার নাগাদ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণাঞ্চলে এবং শনিবার উত্তরাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকানো ও গর্জন সম্পর্কে তিনি বলেন, মৌসুম শেষ হওয়ার প্রাক্কালে এমনটি হয়ে থাকে। এ নিয়ে ভয়ের কিছু নেই।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টিবলয়। এ কারণে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর (গতকাল) রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

রাজধানীতেও সক্রিয় থাকবে বৃষ্টিবলয়টি। মাঝারি সক্রিয় থাকবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকির কথাও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির পূর্বাভাস মতে, রংপুর ও রাজশাহী বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে বিভিন্ন নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হতে পারে। এছাড়াও বেশকিছু এলাকার নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। তাছাড়া বেশিরভাগ সময়ই সাগর বেশ উত্তাল থাকতে পারে।

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের