হোম > প্রকৃতি ও পরিবেশ

৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিবিসি

প্রতীকী ছবি

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানায়, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ২২ মে বিকাল ৪ টা থেকে রাত ১ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শীতের স্থায়িত্ব কমার শঙ্কা, বাড়তে পারে উষ্ণতা

তাপমাত্রা কমার আভাস

জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সদাজাগ্রত উপকূলের সৌন্দর্যঘেরা নিদ্রার চর

ধারণার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

শীতের কামড় কখন টের পাবেন, জানাল আবহাওয়া অফিস

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে কে কতটা দায়ী

দ্রুত বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু, জটিল করে তুলছে পরিস্থিতি

তাপমাত্রা আরো বাড়তে পারে ঢাকায়, উপকূলে বৃষ্টির আভাস

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রচারাভিযান চালাচ্ছে ইউএনডিপি