হোম > প্রকৃতি ও পরিবেশ

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

আতিকুর রহমান নগরী

ঢাকাসহ ৪ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪৭ বছরে গলেছে ১২.৫ ট্রিলিয়ন টন বরফ

লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা থাকলেও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর

চার অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ভূগর্ভে কণার সংকেত

খাবার পৌঁছে দেবে রোবট

ডিজিটাল বিজ্ঞাপনের অদৃশ্য মেশিন

বিদ্যুৎ সংকটে সৌরশক্তির সম্ভাবনা

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বিলুপ্তির ঝুঁকিতে খেঁকশিয়াল, দেশের বাস্তুতন্ত্রের জন্য সতর্কবার্তা