হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টিতে স্বস্তি মেলেনি, ভ্যাপসা গরমের দাপট থাকবে সারাদিন

স্টাফ রিপোর্টার

প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে সকালে মুষলধারে বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল রাজধানীবাসীকে। ঢাকা ও আশপাশের এলাকায় রাত থেকেই থেমে থমে বৃষ্টি ঝরলেও সকালে মুষলধারে বৃষ্টি নামে এবং তা চলে সকাল সোয়া ৮ টা পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে দুপুর পর্যন্ত থেমে থেমে এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজ রোববারও প্রচন্ড ভ্যাপসা গরম থাকবে। সকাল ৯টার পর থেকে রৌদেবদাজ্জ্বল আকাশে তাপমাত্রার বেশ দাপট লক্ষ্য করা গেছে।

এদিকে সারা দেশে বৃষ্টি কমে শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহ শনিবারও ১৩ জেলায় অব্যাহত ছিল। গতকাল খুলনায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ রোববার তাপপ্রবাহের পরিধি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে বর্ধিত ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও মঙ্গলবার পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

এর আগে চলতি মাস বৃষ্টি দিয়ে শুরু হয়ে গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়। আর তাতে মে মাসের তীব্র গরম ততটা অনুভূত হয়নি; বরং দেশের দ্বিতীয় উষ্ণতম মাসেও রাতের বেলায় রাজধানীতেও গায়ে চাদর মুড়িয়ে ঘুমাতে হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তবে শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে তাপপ্রবাহ শুরু হয়েছে; যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শুক্রবার থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা আগামী মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে দেশের বিভিন্ন স্থানে। তবে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, শনিবার খুলনা বিভাগের জেলাগুলো ছাড়াও রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এ ধারা অব্যাহত থাকতে পারে। তিনি আরো বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এদিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত। এদিক থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৬৪ মিলিমিটার ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। তবে রোববার সকাল ৭টা গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও আগের কয়েকদিনের তুলনায় কম হয়েছে।

এমবি

রাজধানীতে বৃষ্টির আশঙ্কা নেই, তাপমাত্রা বেড়ে ভাপসা গরম বাড়বে

কমেছে বৃষ্টির প্রবণতা, তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

তিন বিভাগে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া আভাস

টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়লেও বড় বন্যার শঙ্কা নেই

লঘুচাপে সারা দেশে বৃষ্টি হলেও ৩ বিভাগে বাড়বে ভারী বর্ষণ

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে হতে পারে অতি ভারি বর্ষণ

ভারী বর্ষণে হাওরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস