হোম > প্রকৃতি ও পরিবেশ

তাপমাত্রা কমলেও তীব্র শীতের সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার

আগের দিনের তুলনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও আজ শুক্রবার রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে। তবে তীব্র শীতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আগামীকাল শনিবার উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা আরো কমতে পারে। তবে রাজধানীতে তাপমাত্রা একই থাকতে পারে। এদিকে, আগের কয়েক দিনের তুলনায় শৈত্যপ্রবাহের পরিধি কমে আজ দেশের শুধু তিন জেলা দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। তাপমাত্রা কমলেও আগামী কয়েকদিন উত্তরাঞ্চলেও শৈত্যপ্রবাহ এলাকা বাড়ারও সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ৯ দিন ধরে তেঁতুলিয়ায়ই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়লেও রাজধানীর তাপমাত্রা খানিকটা কম ছিল। আগের দিনের তুলনায় কিছুটা কমে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের প্রবণতাও আগের কয়েক দিনের তুলনায় কমে গেছে। গতকাল দেশের শুধু তিন জেলা দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যায়, যা আগের কয়েক দিনে বেশ কয়েকটি জেলায় ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, শুক্রবার দেশের সার্বিক তাপমাত্রা খানিকটা কমলেও শৈত্যপ্রবাহ বয়ে যায় মাত্র তিন জেলায়। শৈত্যপ্রবাহের এলাকা কমলেও তাপমাত্রা খানিকটা কমে শীতের অনুভূতি কিছুটা বেড়েছে। আগামীকাল শনিবারও পরিস্থিতি একই রকম থাকতে পারে। তবে এই মুহূর্তে দেশে তীব্র শীতের কোনো লক্ষণ নেই।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত