হোম > প্রকৃতি ও পরিবেশ

সুন্দরবনে ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত

কুমিরের গতিবিধি নির্ণয়

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

গবেষণা ও গতিবিধি নির্ণয়ে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত একটি কুমির সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার বিকেলে বনের চরাপুটিয়া খালে ১২বছর বয়সের সাত ফুট দৈর্ঘ্যের এ নারী কুমিরটি অবমুক্ত করা হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছেন আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা ও বনবিভাগ (আইইউসিএন)। মূলত কুমিরের গতিবিধি নিয়ে গবেষণায় কাজ করছেন তারা। রোববার বিকেল ৪টায় সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া খালে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত এ কুমির অবুক্তকালে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুমির বিশেষজ্ঞ ড. রুচি, আইইউসিএন প্রতিনিধি দীপু ও বনবিভাগের কর্মকর্তা মো. আজাদ কবির।

করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমিরের গতিবিধি নির্ণয়ে ও তা নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনের ভদ্রায় দু’টি ও হাড়াবাড়ীয়ায় দু’টিসহ মোট চারটি স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত কুমির অবমুক্ত করা হয়েছিলো। গত বছর অবমুক্ত করা সেই কুমিরের গতিবিধি সংরক্ষণ ও তা নিয়েও গবেষণা চলছে বলেও জানান তিনি।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত