হোম > প্রকৃতি ও পরিবেশ

৫ বিভাগে টানা ভারি বৃষ্টির পূর্বাভাস, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

আতিকুর রহমান নগরী

আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ ২০০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১০ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি আংশিক রেইন বেল্ট। এটি বিশেষ করে দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশি সক্রিয় হবে এবং ধাপে ধাপে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাত ঘটাতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী— রেইনবেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সবচেয়ে কম প্রভাব পড়বে রাজশাহী ও রংপুর বিভাগে।

এর প্রভাবে উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের নিচু এলাকায় ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায়—বিশেষ করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও রাঙামাটি জেলায়—পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে বড় ধরনের ঝড়ের সম্ভাবনা নেই।

শুক্রবার (২২ আগস্ট): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হতে পারে।

শনিবার (২৩ আগস্ট): খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (২৪ আগস্ট): রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও অতি ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।

পরবর্তী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নভেম্বরের শুরুতে বাড়তে পারে শীতের অনুভূতি

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অর্ণবের প্রভাবে ভারতের ৪ রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা, ভোর পর্যন্ত সতর্কতা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার