হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের আট অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আমার দেশ অনলাইন

দেশের আটটি অঞ্চলে আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা তীব্র ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো আবহাওয়ার কারণে এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। নদীপথের যাত্রী ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নভেম্বরের শুরুতে বাড়তে পারে শীতের অনুভূতি

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অর্ণবের প্রভাবে ভারতের ৪ রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা, ভোর পর্যন্ত সতর্কতা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মধ্যরাতেই প্রবল রূপ নেবে ঘূর্ণিঝড়, উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কখন কোথায় আঘাত হানতে পারে