হোম > প্রকৃতি ও পরিবেশ

তাপমাত্রা কমলেও রাজধানীতে ভ্যাপসা গরম, রাতে হালকা বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

রাজধানীতে আজ বৃহস্পতিবার সকালে বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তাতে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুর থেকে মেঘলা আকাশে ভ্যাপসা গরম বেড়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাতে ও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

এ প্রসঙ্গে বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে এ ধরনের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। রাতে ও আগামীকাল রাজধানীতে বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে রাজধানীতে এ ধরনের গরম আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সামান্য বৃষ্টির পরও কেন এত গরম অনুভূত হচ্ছে এ প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, বৃষ্টির পরিমাণ বেশি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়; এতে গরম আরো বেশি অনুভূত হয়। কেননা ঘায়ের সহজে ঘাম শুকাতে দেয় না। রাজধানীতে গরম কমার সম্ভাবনা সহসাই দেখা যাচ্ছে না।

এর আগে গতকাল বুধবার রাজধানীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিনের তুলনায় তাপমাত্রা ২ দশমিক ২ ডিগ্রির মতো কমে আজ ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা আগের দিন ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের মতো আজ রাজধানীতে তাপপ্রবাহ না থাকলেও সকাল থেকে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে তীব্র তাপপ্রবাহের মতো। এছাড়া গত ৪-৫ দিন থেকে প্রচণ্ড গরম পড়েছে রাজধানীতে। এছাড়া বৃষ্টির প্রবণতা কমে ও তাপমাত্রা বেড়ে দেশের অধিকাংশ এলাকায় তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

দেশের কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে মৃদু তাপপ্রবাহ বলে ধরা হয়। এদিকে থেকে আজ খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যায়; যা আগের দিন ১০ জেলার ওপর দিয়ে বয়ে গিয়েছিল।

এএস

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

প্লাবনের শীতলতা ছাপিয়ে আষাঢ়ের গুমোট গরম

টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী, আজও সারা দেশে বৃষ্টির আভাস

ঢাকাসহ ১৮ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত

এমন আবহাওয়া দেখা যায়নি চার দশকেও

বিদায়ী আষাঢ়ের শেষ কান্না, থাকবে আরো দুইদিন

দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা