হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টিপাত কমলেও তীব্র ভ্যাপসা গরমের আশঙ্কা নেই

স্টাফ রিপোর্টার

রোববার আকাশ আংশিক মেঘলা থাকলেও রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে সারা দেশেও বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। তবে আগামী দু-তিন দিন তীব্র ভ্যাপসা গরমের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ সারা দেশের মধ্যে রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৩৭ এবং রাজধানীতে এক মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে। এছাড়া সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমলেও সারা দেশে বিচ্ছিন্নভাবে হঠাৎ হালকা বৃষ্টি অব্যাহত থাকবে। এর মধ্যে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেন, আগামী ৩ জুন কিংবা এর কাছাকাছি সময় থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু টেকনাফ উপকূল দিয়ে অগ্রসর হয়ে দেশে ভেতরে প্রবেশ করতে পারে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে বর্ষাকালের আমেজ শুরু হতে পারে। ওই সময় দক্ষিণা বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে ভ্যাপসা গরম দেখা দিতে পারে।

এদিকে গতকাল শনিবার সারা দেশের মধ্যে খুলনার কয়রায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা আরো বাড়তে পারে।

তাপমাত্রা বাড়লেও আগের মতো ভ্যাপসা গরমের আশঙ্কা নেই। কেননা, দক্ষিণা বায়ু কমে বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের চেয়েও কম রয়েছে।

তাপমাত্রা আরো বাড়তে পারে ঢাকায়, উপকূলে বৃষ্টির আভাস

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রচারাভিযান চালাচ্ছে ইউএনডিপি

কলড্রপে নাকাল মোবাইল গ্রাহক, পাঁচ বছরে ৬৬ হাজারের বেশি অভিযোগ

তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় বৈচিত্র্যময় পরিবর্তন

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব