হোম > প্রকৃতি ও পরিবেশ

পার্বত্য জেলায় ভূমিধসের সতর্কবার্তা, টানা বৃষ্টি কতদিন চলবে

আমার দেশ অনলাইন

মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবান জেলাকে ভূমিধসের মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২শে জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

দেশের বেশিরভাগ এলাকায় আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস, ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

হেমন্তেই শীতের আগমনী বার্তা, এবার শীত কেমন হবে?

শীতের স্থায়িত্ব কমার শঙ্কা, বাড়তে পারে উষ্ণতা

তাপমাত্রা কমার আভাস

জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সদাজাগ্রত উপকূলের সৌন্দর্যঘেরা নিদ্রার চর

ধারণার চেয়ে দ্রুত গলছে ডুমসডে গ্লেসিয়ার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

শীতের কামড় কখন টের পাবেন, জানাল আবহাওয়া অফিস

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে কে কতটা দায়ী

দ্রুত বদলাচ্ছে পৃথিবীর জলবায়ু, জটিল করে তুলছে পরিস্থিতি