হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও রোববার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় আগামী শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হলেও তা আগামী মঙ্গলবার পর্যন্ত হতে পারে। এছাড়া আগামী মঙ্গলবার ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত। এদিকে থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের ফেনিতে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে।

এছাড়া খুলনা রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি।দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও আগের কয়েকদিনের তুলনায় কম হয়েছে।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় রৌদ্দোজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এতে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে।

সংস্থাটির সকাল ৬টায় ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রা বাড়তে পারে।

এতে বলা হয়, শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বৃষ্টি হতে পারে।

সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫দিনের পূর্বাভাসে তাপমাত্রা বাড়তে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে।

এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরো জানান, ওইসব অঞ্চলে বৃষ্টি বাড়লেও শুক্রবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।

এলআর

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে হতে পারে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া

২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের যেসব অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি

আট বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা

দুপুরের আগেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

আরো ৪ দিন ভারী বৃষ্টি ও ৫ জেলায় বন্যার পূর্বাভাস

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দেশজুড়ে বজ্রপাতের শঙ্কা

ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধ বাড়ানোর খবরে তেলের দামে টানা ঊর্ধ্বগতি