হোম > প্রকৃতি ও পরিবেশ

টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়লেও বড় বন্যার শঙ্কা নেই

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

টানা ভারী বর্ষণের প্রভাবে নদ-নদীর পানি বাড়লেও আগামী কয়েকদিন দেশে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থাটির সহকারী প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া আমার দেশকে বলেন, ভারী বর্ষণের প্রভাবে দেশের নদ-নদীর পানি বাড়লেও আগামী কয়েকদিন কোথাও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। তিনি আরো বলেন, হাওর অঞ্চলের ধান কাটা শেষ হওয়ায় এখন সেখানে পানি বাড়লেও এ মুহূর্তে কোনো সমস্যা নেই। এতোদিন আমরা কৃষকের ধানক্ষেতের কারণে হাওর অঞ্চলে ফোকাস দিয়েছিলাম। এখন সারাদেশের নদ-নদীর পানি নিয়ে পূর্বাভাস দেওয়া শুরু হয়েছে।

অবশ্য এর আগের দিন বুধবার সন্ধ্যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম জানিয়েছিলেন, কয়েকদিনে হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও ভারী থেকে অতিভারীর বৃষ্টিতে আবার অবনতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেঘনা অববাহিকায় নেত্রকোণা, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার সমূহের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে সংস্থাটির বৃহস্পতিবারের পূর্বাভাস পর্যালোচনায় দেখা যায়, দেশের নদ-নদীর অবস্থায় পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের সংখ্যা ১২৭। এরমধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৭২টির এবং হ্রাস পেয়েছে ৪৫টির। এ ছাড়া অপরিবর্তিত রয়েছে ৮টির।

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ, রংপুর ও ঢাকা বিভাগে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং উজানে ভারতের মেঘালয় ও সিকিম অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৩ দিন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও সিকিম অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এতে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; উভয়ই বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন গঙ্গা ও পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীসমূহের মধ্যে ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, সুরমা ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে; ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার সোমেশ্বরী, সুনামগঞ্জ জেলার যাদুকাটা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর পানি সমতল কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় সোমেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

এএস

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস