হোম > প্রকৃতি ও পরিবেশ

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, কোথায় আঘাত হানতে পারে

আমার দেশ অনলাইন

ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের লঞ্চযাত্রীরা আজ কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারেন। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত নোঙ্গর করে ঝড় শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

ফেসবুক পোস্টে পলাশ জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যেসব জাহাজ পথে থাকবে সেসব জাহাজ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। বিষয়টি শতভাগ নিশ্চিত বলে দাবি করেছেন তিনি।

এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে জানিয়েছে তিনি বলেন, বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীতে যে সকল জাহাজ এই মুহুর্তে চলাচল করছে সেগুলো প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে। সম্ভব হলে দ্রুত জাহাজগুলোকে বিকেল ৫টা পর্যন্ত নোঙ্গর করে ঝড় শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

মোস্তফা কামাল পলাশ বলেন, কালবৈশাখী ঝড় একটি স্বল্পস্থায়ী কিন্তু উচ্চঝুঁকিপূর্ণ আবহাওয়া ঘটনা। সতর্কতা অবলম্বন করলেই নৌ-দুর্ঘটনা ও প্রাণহানী এড়ানো সম্ভব। কালবৈশাখী ঝড় বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নভেম্বরের শুরুতে বাড়তে পারে শীতের অনুভূতি

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অর্ণবের প্রভাবে ভারতের ৪ রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা, ভোর পর্যন্ত সতর্কতা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মধ্যরাতেই প্রবল রূপ নেবে ঘূর্ণিঝড়, উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কখন কোথায় আঘাত হানতে পারে