হোম > প্রকৃতি ও পরিবেশ

কমেছে বৃষ্টির প্রবণতা, তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এসময় সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তায় আগামীকাল শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা বলা হলেও তা আগামী মঙ্গলবার পর্যন্ত হতে পারে। এছাড়া শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে এবং আগামী মঙ্গলবার ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের ভাষায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত। এদিকে থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নরসিংদীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার ভারী বৃষ্টি হয়েছে। এ সময় রাজধানীতে বৃষ্টি হয়নি। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কোনো বৃষ্টি হয়নি। দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি হলেও আগের কয়েকদিনের তুলনায় কম হয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় রৌদ্রোজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করায় তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এমনটি হচ্ছে

সংস্থাটির সন্ধ্যা ৬টায় ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রা বাড়তে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

এএস

বিদায়ী আষাঢ়ের শেষ কান্না, থাকবে আরো দুইদিন

দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

লাফিয়ে বাড়ছে নদ-নদীর পানি, অবনতির পথে বন্যা পরিস্থিতি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, মত বিশেষজ্ঞদের

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

ঝড়ের শঙ্কা কাটেনি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

দুর্যোগের আগাম বার্তার ভরসাস্থল আবহাওয়া দপ্তরই মহাদুর্যোগে