হোম > প্রকৃতি ও পরিবেশ

তিন বিভাগে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া আভাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টির আভাস রয়েছে। পাশাপাশি বাকি পাঁচটি বিভাগে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সাপ্তাহজুড়ে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

এসময় দেশের কোথাও বেশি কোথাও কম বৃষ্টি হতে পারে।

এলআর

টানা বর্ষণে নদ-নদীর পানি বাড়লেও বড় বন্যার শঙ্কা নেই

লঘুচাপে সারা দেশে বৃষ্টি হলেও ৩ বিভাগে বাড়বে ভারী বর্ষণ

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, তিন বিভাগে হতে পারে অতি ভারি বর্ষণ

ভারী বর্ষণে হাওরাঞ্চলে ফের বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা

দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্বাঞ্চলে

বুধবার থেকে উত্তরাঞ্চলে বাড়বে ভারী বর্ষণ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা