হোম > প্রকৃতি ও পরিবেশ

দক্ষিণে কমে উত্তরে বেড়েছে ভারী বর্ষণ

স্টাফ রিপোর্টার

এবার সক্রিয় মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চল থেকে সরে গিয়ে উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি ঝরাচ্ছে। এ ধারা আগামী ৪দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

সংস্থাটির পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এতে শনিবার থেকেই দেশের উত্তরাঞ্চলে বেশি বৃষ্টি ঝরছে। রোববার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও বর্ষাকাল হিসেবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, শনিবার থেকেই দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার বৃষ্টিপাত কমে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেড়েছে। এ ধারা আগামী ৩-৪দিন অব্যাহত থাকতে পারে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানান, এবার রংপুর ও সিলেট অঞ্চলে ৫০শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলেও কম বৃষ্টি।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত