হোম > প্রকৃতি ও পরিবেশ

তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রাও এক সপ্তাহের বেশি সময় ধরে এই উপজেলাতেই রেকর্ড হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বাতাসের আর্দ্রতা ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

১৫ ডিসেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯–১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এসআর

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত