হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

আগামী চারদিন রাজধানীসহ সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরো বাড়তে পারে। রোববার দেশের ৩৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এতে দেশজুড়ে তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ; এই গরম আরো ৪ দিন বাড়তে পারে। তবে আগামী ৫ জুনের পর থেকে দক্ষিণ-পশ্চিমা মৌসুমী বায়ু সক্রিয় হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে স্বস্তি দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির রোববার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, আজ রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাবজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী ৫দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

রোববার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাসমূহ ছাড়াও ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ মোট ৩৭ জেলার ওপর দিয়ে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় এবং তা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। রোববার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা আরো বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমলেও সারাদেশে তাপমাত্রা আরো বাড়তে পারে। তবে আগামী ৫ জুন কিংবা এর কাছাকাছি সময় থেকে দক্ষিণ-পশ্চিমা মৌসুমী বায়ু টেকনাফ উপকূল দিয়ে অগ্রসর হয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে ধীরে ধীরে সারাদেশে সক্রিয় হতে পারে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে বর্ষাকালের আমেজ শুরু হতে পারে। এছাড়া দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে তীব্র ভ্যাপসা গরম দেখা দিতে পারে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সারা দেশের মধ্যে নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি এবং রাজধানীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আগের কয়েকদিনের তুলনায় গতকাল সারা দেশেই তাপমাত্রা বেড়েছে। এরমধ্যে ৩৭ জেলার ওপর দিয়ে উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। তাপপ্রবাহের পরিধি আরো বাড়তে পারে।

রোববার কক্সবাজারে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিন রাঙামাটি, বান্দরবন ও কক্সবাজার ছাড়া রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় কোনো বৃষ্টি হয়নি। আগামী ৪ দিনে বৃষ্টির প্রবণতা আরো কমবে।

এএস

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টিপাত কমলেও তীব্র ভ্যাপসা গরমের আশঙ্কা নেই

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস

৫ জুন থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

বায়ুদূষণের শীর্ষে রিয়াদ, ঢাকার বাতাস সহনীয়

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারি বর্ষণের শঙ্কা

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

টানা তিনদিনের ভারী বর্ষণে দুর্ভোগ চরমে, আরো বৃষ্টির পূর্বাভাস

আকাশ অন্ধকার করে ঢাকায় মুষলধারে বৃষ্টি