হোম > মতামত

জাতীয় যোগ্যতা কাঠামো: শিক্ষা দক্ষতায় নতুন দিগন্ত উন্মোচন

ড. এ, কে, এম, তাজকির-উজ-জামান

বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে একটি বড় পদক্ষেপ হলো ্তুবাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো্থ বা বিএনএফকিউ। পলিসি হিসেবে এই কাঠামো মন্ত্রণালয়ের অনুমোদিত হলেও আজ উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় বাংলাদেশের জন্য নতুন দিগন্তের সূচনা হলো। আট বছর ধরে বিভিন্ন অংশীজনের মতামত, গবেষণা, কর্মশালা ও নীতিগত আলোচনার মধ্য দিয়ে গড়ে ওঠা এই কাঠামো দেশের শিক্ষা ব্যবস্থাকে সমন্বিত, আধুনিক এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য করার লক্ষ্যে তৈরি হয়েছে। এর লক্ষ্য একটাই বাংলাদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও শিখনফলকে এমনভাবে মানসম্মত করা, যাতে দেশের নাগরিকেরা দেশ-বিদেশের শ্রমবাজারে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।

বিশ্বায়নের যুগে দক্ষতা ও শিক্ষার মান একটি দেশের উন্নয়নের প্রধান সূচক। বাংলাদেশে সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং উচ্চশিক্ষা এসব ধারার মধ্যে এতদিন এই কাঠামো কার্যকর সমন্বয় করতে সহায়তা করবে। ফলে কর্মী ও শিক্ষার্থীর চলাচল, ক্রেডিট স্থানান্তর, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি কিংবা আন্তর্জাতিক সনদের সমপর্যায়ের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সহজ হবে। এখন এই কাঠামো চালু হলে দেশের সনদ ও ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং আজীবন শেখার পথ সুগম হবে। এই কাঠামোর রূপরেখায় শিক্ষা ব্যবস্থার তিন ধারার মধ্যে সমন্বিত সংযোগ স্থাপিত হবে এবং এক শিক্ষাস্তর থেকে অন্য স্তরে স্পষ্ট অগ্রগতির পথ নির্ধারিত হবে। ফলে দেশীয় সক্ষমতা ও বৈশ্বিক মানদণ্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। অন্যভাবে বলতে গেলে, বিএনএফকিউ বাংলাদেশের শিক্ষা খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা যায়।

২০২৪ সাল থেকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিএনএফকিউ-এর লেভেল ১ু৫ অনুযায়ী সনদ প্রদান শুরু করেছে। এটি দক্ষতা খাতকে আন্তর্জাতিক মানের যোগ্যতা কাঠামোর সাথে সামঞ্জস্য করতে বড় ভূমিকা রাখছে। যা বাংলাদেশে বিএনএফকিউ বাস্তব প্রয়োগের সূচনা। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএনএফকিউ কে উচ্চশিক্ষার মানোন্নয়নের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। ফলে সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি, কারিকুলাম ও শিক্ষণফল নির্ধারণে বিএনএফকিউ ধীরে ধীরে অন্তর্ভুক্ত হচ্ছে। এ প্রক্রিয়া আমাদের উচ্চ শিক্ষা এবং অর্জিত স্কিল কে স্বীকৃতি জানাবে। এর সূদর প্রসারী প্রভাব আমাদের শিক্ষায় ও বিদেশে কর্মসংস্থানে প্রভাব ফেলবে।

বিএনএফকিউ কোনো একক কাঠামোর অনুকরণ নয়; বরং বিশ্বের ৪১টি জাতীয় ও আঞ্চলিক যোগ্যতা কাঠামো বিশ্লেষণ করে এটি প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে ইউরোপিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, আসিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বহু দেশের ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক উল্লেখযোগ্য। এসব কাঠামো গভীরভাবে পর্যালোচনা করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী একটি উপযোগী ও আন্তর্জাতিকমানসম্পন্ন কাঠামো তৈরি করা হয়েছে। ফলে এইসব দেশের কোয়ালিটি কার্যক্রম ও স্কিল সমতা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে পৌছাতে সহায়তা করবে।

বিএনএফকিউ উন্নয়নে ছিল দীর্ঘমেয়াদি গবেষণা, সমন্বয় ও উচ্চ পর্যায়ের অংশগ্রহণ। ২০১৮ সাল থেকে: উচ্চ পর্যায়ের স্টিয়ারিং কমিটি এবং ৭টি টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ গঠন করে ৪৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ। প্রায় ৯৫টির বেশি কর্মশালা, সংলাপ ও নীতিগত বৈঠক এর ফলে এর চূড়ান্ত রুপ পেয়েছে। বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো দেশের শিক্ষাুদক্ষতা খাতের ভবিষ্যৎ রূপরেখা যা সাধারণ, কারিগরি ও মাদ্রাসা্ততিন ধারার শিক্ষা এক ছাতার নিচে সমন্বিত কাঠামোয় আসবে। ফলে শিক্ষার্থীর অগ্রগতি ও সাফল্যের পথ হবে আরও স্বচ্ছ ও পূর্বনির্ধারিত ও দক্ষ জনশক্তির মোবিলিটি বাড়বে। প্রত্যাশা করা যায় এই কাঠামো দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন, দক্ষতাভিত্তিক ভবিষ্যৎ গঠন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় শক্ত ও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. এ, কে, এম, তাজকির-উজ-জামান: লেখক ও প্রশাসন ক্যাডারের একজন সদস্য

পরাধীনতার শত্রু-মিত্র নির্ধারণ

নির্বাচন : নৈতিক সিদ্ধান্তের মুহূর্ত

নির্বাচনি প্রচারে ‘বাক্যবাণ’ ছুড়ুন, ‘গুলি’ নয়

বাংলাদেশ নীতি বদলাতে হবে ভারতকে

১২ ফেব্রুয়ারি ড. ইউনূসের অগ্নিপরীক্ষা

পায়রা বন্দর : মেগা প্রকল্পের মরীচিকা

ইরানে মার্কিন হামলার প্রভাব কী হবে?

রমজানে বাজার নিয়ন্ত্রণের অগ্নিপরীক্ষা

নির্বাচনি ইশতেহার, স্বর্গবাসের প্রতীক্ষা!

এপস্টেইন ফাইল : বিশ্বনেতাদের বীভৎস রূপ