হোম > মতামত > উপসম্পাদকীয়

ফ্যাসিজম, ভয়, গণমাধ্যম ও ক্ষমতাকেন্দ্র

কাকন রেজা

ছবি: সংগৃহীত

ফ্যাসিজমের বড় একটা কাজ ভয় প্রতিষ্ঠা করা। বিগত ফ্যাসিজমের দেড় দশকের শাসনামলে এই ভয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। এই ভয়ের কারণেই গত দেড় দশকে কোনো আন্দোলন সফল হতে পারেনি। এই ভয়ের পেছনে ছিল ভারতীয়দের নমস্য গুরু ধূর্ত, বদমাশ চাণক্যের নীতি। ‘সাম, দাম, ভেদ, দণ্ড’Ñএই চার নীতি ছিল ওই হারামজাদা চাণক্যের। প্রথম দাম দাও, অর্থাৎ কিনে নাও। এই প্রথম কৌশল যখন তেমন কাজ করছিল না, তখন ‘দাম’Ñঅর্থাৎ কিনে নেওয়ার কৌশল শুরু করে ফ্যাসিজম। এতে কাজ হয়, এ ধাক্কায় তৎকালীন অনেক বিরোধী নেতাই বিক্রি হয়ে যায়। তারপর শুরু হলো ‘ভেদ’, তথা অনৈক্য সৃষ্টি। তারপরও যারা ফ্যাসিজমের বিরোধিতায় ছিল, তাদের ‘দণ্ড’Ñঅর্থাৎ শাস্তি, জেল-জুলুম। এতে বেশিরভাগ নেতাকর্মীই দমে যান। তারপরও যারা ছিলেন, তাদের জন্য দণ্ডের সর্বশেষ ‘বধ’ প্রক্রিয়া শুরু করে ফ্যাসিজম। ক্রসফায়ার-গুম-খুন হলো সেই প্রক্রিয়া। অসংখ্য মানুষ মারা যান চাণক্যের সৃষ্ট এবং ফ্যাসিজমের প্রয়োগকৃত এই প্রক্রিয়ায়। ফলে ভয় জেঁকে বসে মানুষের মনে। আর চলে দেড় দশকের ভয়ের ভয়ংকর রাজত্ব।

আর এই ভয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াতে সাহায্য করেছিল বাংলাদেশের গণমাধ্যম। বিরোধীদের প্রতিবাদের কথা তারা প্রকাশ-প্রচার করেনি, করেছে উল্টোটা। বিরোধীদের অবরোধের খবরগুলো তখনকার গণমাধ্যমগুলোতে একটু খুঁজে দেখুন তো। সেই খবরের ট্রিটমেন্ট আর মাধ্যমগুলোর এখনকার ট্রিটমেন্ট দেখুন তো। দেখলে বুঝবেন পরিবেশনার পার্থক্যটা কোথায়। মঙ্গলবারের সোকল্ড ধর্মঘটে এমন কোনো ঘটনাই সারা দেশে ঘটেনি। কিন্তু খবরের পরিবেশনে মনে হয়েছে, সারা দেশ পুরোপুরি অশান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মঘটের পক্ষের বয়ান আর গণমাধ্যমের খবর পরিবেশনার মধ্যকার সুরটা যেন একই। অথচ ফ্যাসিস্টকালে বিরোধীদের ধর্মঘটে সারা দেশ অচল হয়ে পড়েছিল। সেই সময়ে অবরুদ্ধ র‌্যাব সদস্যদের হেলিকপ্টার করে উদ্ধারের ঘটনাও রয়েছে নাটোরে। কিন্তু গণমাধ্যম সেসব খবর তেমনভাবে জানতে দেয়নি দেশের মানুষকে। বরং তারা এসবকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে চেয়েছে। অথচ এই ধর্মঘটে দেখুন, সারা ঢাকার বেশিরভাগ মানুষই জানে না কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে। ঢাকার রাস্তা স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক। দেশে সম্ভবত গোপালগঞ্জ ছাড়া কোনো জায়গাতেই জীবনযাত্রা ব্যাহত হওয়ার খবর নেই। তারপরও যে ঘটনা সত্যিকার অর্থেই বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্ন ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে একটি প্রচণ্ড ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা চালিয়েছে বেশিরভাগ গণমাধ্যম। তারা দেখাতে চেয়েছে সারা দেশে ম্যাসাকার হচ্ছে।

জানি না, সরকারের তথ্য মন্ত্রণালয় কী কাজ করে। কীভাবে একটা খবর জন্ম নেয় এবং সেই খবরকে ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে বিধ্বংসী করে তোলা যায়, সে সম্পর্কে কোনো জ্ঞান রাখেন কি না এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তরা, তা সৃষ্টিকর্তাই সম্ভবত ভালো জানেন। শুধু ফাঁপরবাজি দিয়ে তো আর রাজকার্য চলে না, এটা প্রথমে বুঝতে হবে। আর বুঝতে হবে কারা এসবের জন্য যোগ্য। যোগ্যদের খুঁজে বের করতে হবে। তা-না হলে বিগত দেড় দশকের বিরোধী আন্দোলনকে যেভাবে মিডিয়া আন্ডারমাইন করেছে, বিপরীতে বর্তমানের বিচ্ছিন্ন আন্দোলনকে মিডিয়া প্রচণ্ড করে তুলবে এবং এতে কোনো সন্দেহ নেই।

চাণক্যের কথা বলি। চাণক্য যে রাজার পরামর্শদাতা ছিল, সে রাজাকে পরামর্শ দিল শত্রু রাজ্যের রাজার সঙ্গে বন্ধুত্ব করার। তারপর একদিন সেই রাজাকে নিমন্ত্রণ করা হলো। ভোজসভার খাবারের মাঝে বিষ মিশিয়ে দেওয়ার বুদ্ধি দিল চাণক্য তার রাজাকে। যেই বলা সেই কাজ, খাবারে বিষ মেশানো হলো, সেই বিষে শত্রু রাজ্যের রাজা ও তার সভাসদসহ সেনাপতিরা মারা পড়লেন। ফলে বিনাযুদ্ধেই শত্রু রাজ্য জয় করা সম্ভব হলো চাণক্যের রাজার।

চাণক্যরা কিন্তু আমাদের ক্ষমতাকেন্দ্রের মাঝেই রয়েছে। শত্রুবেশে বন্ধু। তারা আমাদের ক্ষমতাকেন্দ্রের মানুষদের সঙ্গে বন্ধুত্বের ছলনায় মিশে গিয়েছে। আশঙ্কা করছি তারা চাণক্যের নীতিতে হয়তো খাবারে বিষ মেশানোর মতো নোংরা চক্রান্তে মেতে আছে। তারা বিনাযুদ্ধেই হয়তো জিতে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আর সঙ্গে চলমান থাকবে ছায়াযুদ্ধ, সক্রিয় নাশকতা। অতএব ক্ষমতাকেন্দ্রের লোকজনকে সাবধান করি চাণক্যের ভাষাতেই। চাণক্য বলত, ‘যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত।’ মানুষ যেন, চাণক্যের এই ভাষাতেই কথা বলতে না শুরু করে। সুতরাং আমাদের ক্ষমতাকেন্দ্রকে অবশ্যই শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা রাখতে হবে এবং তার পূর্বশর্ত হলো শত্রু এবং মিত্র চেনা। শত্রুকে মিত্র ভ্রমে জ্ঞান এবং মিত্রকে শত্রু জ্ঞান করা হবে সবচেয়ে বড় ভুল, যে ভুলের পরিণতি হলো ধারণাতীত রাজনৈতিক ডিজাস্টার। যার মাশুল শুধু ক্ষমতাসীনদেরই নয়, আম-জনতাকেও দিতে হবে, সঙ্গে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও পড়বে হুমকির মুখে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

পাহাড়ে স্থায়ী শান্তি: কোন পথে বাংলাদেশ

মাদকের মহারথীদের কাছে মন্ত্রীরা নস্যি!

ঢাকার বর্জ্যসংকট: সমাধানের পথ কী

কক্সবাজার রক্ষায় দরকার মাস্টারপ্ল্যান

শ্রমিকের জীবনে সংকট

অত্যাচারী ভর্তি পরীক্ষা সংস্কার করুন

বিরোধী দল বনাম প্রকৃত বিরোধী দল

আঞ্চলিক অর্থনীতির কেন্দ্র হবে কি বাংলাদেশ

আবদুল: যে নাম আর উপেক্ষা করতে পারবে না আমেরিকা

আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জরুরি