হোম > অন্যান্য

পিডিবির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী লুৎফে রব্বানীর মৃত্যু

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এ. জে. এম. লুৎফে রব্বানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী ছিলেন বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির একজন নিবেদিতপ্রাণ সদস্য। তার নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও প্রয়াস বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গুলশান আজাদ মসজিদে বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তাঁকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব