হোম > অন্যান্য

নতুন করে ভ্যাট আরোপে বাড়বে ভয়াবহ সংকট: ইনসানিয়াত বিপ্লব

স্টাফ রিপোর্টার

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেছেন, নতুন করে ভ্যাট আরোপে প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। শনিবার দলটির ঢাকা গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের ওপর বিবেকহীন জুলুম বলেও মনে করেন তিনি।

দেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শ শ কলকারখানা শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে লাখ লাখ কর্মজীবী চাকরিচ্যুত ও তাদের পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে।

তিনি বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির ফলে প্রতিটি পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। এর কারণে ভয়ঙ্কর আকার ধারণ করবে চুরি, ডাকাতি ও অরাজকতা। জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম হায়াত।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব