হোম > অন্যান্য

ক্যানসার আক্রান্ত সিরিনের সহায়তায় এগিয়ে আসুন

মানবিক আবেদন

রাজশাহী ব্যুরো

সিরিন আখতার

ক্যানসার (CA Lung with Brain Met) আক্রান্ত সিরিন আখতারের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক আব্দুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের নভেম্বর মাসে তার ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে রেডিওথেরাপি এবং ডা. মঞ্জুর কাদেরের তত্ত্বাবধানে কেমোথেরাপি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে অধ্যাপক আবুল আহসান দীদারের অধীনে কেমোথেরাপি নিচ্ছেন। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।

সিরিন আখতারের চিকিৎসায় এ পর্যন্ত ৩০ লাখ টাকা খরচ হয়েছে। বিভিন্ন প্রকার ব্যাংক ও ব্যক্তিলোন এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াও জমি বিক্রি করে এই খরচ জোগাতে হয়েছে। তার চিকিৎসায় আরও অনেক টাকার প্রয়োজন, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে আর সম্ভব নয়।

সিরিন আখতারের স্বামী মো. হাবিবুর রহমান ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন। তার দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে দুবার ডায়ালাইসিসের দরকার হতো। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মো. হাবিবুর রহমান ইন্তেকাল করেন। এ ছয় বছর তার চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়। এই দম্পতির তিন সন্তান বিশ্ববিদ্যালয় ও স্কুলে পড়ালেখা করছে। সব মিলিয়ে দুজনের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে সিরিন আখতারের চিকিত্সা করানোর মতো টাকা বা কোনো সহায়-সম্বল আর এই পরিবারের নেই। তাই পরিবারটি সহায়তার হাত বাড়াতে বিত্তবানদের অনুরোধ করেছে।

সাহায্য পাঠানোর ঠিকানা

আব্দুল্লাহ জুবায়ের (ছেলে): 01795-662192 (নগদ ও বিকাশ)

মো. আব্দুস সালাম (ভাই): 01832-329353 (নগদ ও বিকাশ)

মো. আব্দুস সালাম, হিসাব নং-০২০০০০২৫৮১৭১৬, রাউটিং নং-০১০২৭০৭৯৬৬, অগ্রণী ব্যাংক, বাংলা একাডেমি শাখা, ঢাকা

সিরিন আখতার, হিসাব নং-০৫১০১০০০০৮৬৫৪, রাউটিং নং-২০০৭৯০৯৭৮, সোনালী ব্যাংক, স্বরম্নপকাঠী শাখা

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব