হোম > অন্যান্য

৬ ফেব্রুয়ারি ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

৬ ফেব্রুয়ারি সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে ‘মার্চ ফর জাস্টিস’ এবং প্রতিষ্ঠান-প্রধান বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালিত হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের সব ইউনিটের নেতাকর্মীসহ আপামর ছাত্রসমাজকে ৬ ফেব্রুয়ারির কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন তারা।

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব

সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল হাসানকে শুভেচ্ছা