হোম > অন্যান্য

ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর ন্যাক্কারজনক হামলা ফ্যাসিবাদী আচরণ বলে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।

বিবৃতিতে সংগঠনের কো অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, ব্যারিস্টার ফুয়াদ গণমাধ্যমে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মীরগঞ্জ সেতু নির্মাণকাজ পাওয়া ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে এমন বক্তব্য দেওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হয়। তারই প্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর দুপুরে উপজেলার আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে তার উপর বিএনপির নেতা কর্মীরা হামলা চালায়। যা অত্যন্ত দু:খজনক।

তিনি আরো বলেন, এর আগে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতা কর্মী এবং বগুড়ায় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার নেতা কর্মীদের উপর হামলা চালায় বিএনপি নেতা কর্মীরা।

জুলাই উত্তর বাংলাদেশে এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির এমন আচরণ ফ্যাসিবাদের শাসন কালকে স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো ফরম্যাটের ফ্যাসিবাদী আচরণ সহ্য করবে না।

বিবৃতিতে তিনি বিএনপির হাই কমান্ডকে ব্যারিস্টার ফুয়াদের উপর হামলাকারীদের দল থেকে স্থায়ী বহিস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়ার আহ্বান জানান।

বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১৮ সেপ্টেম্বর

ভিকারুননিসার শিক্ষক আনোয়ারের দুই কিডনিই অকার্যকর

বার্লিনে বাংলাদেশের চিকিৎসকের সাফল্য

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত হলো ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি নাসের, সহসভাপতি ওয়ালিদ

দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্টের উদ্বোধন

শিশু আবদুল্লাহ আল নোমানের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

উগান্ডার বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

আমার দেশ-এর নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার, কী বলছে ডিসিমিসল্যাব