হোম > রাজনীতি

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দাবি ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ চার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে এক বিবৃতির মাধ্যমে এ দাবি জানায় সংগঠনটি।

ইনকিলাব মঞ্চের চারটি দাবি হলো—খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে, ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে ও সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

এর আগে শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সর্বাত্মক রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করে ইনকিলাব মঞ্চ। রাত ১০টা পর্যন্ত এ অবরোধ চালিয়ে যায় সংগঠনটি।

তার আগে গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষোভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ

আবু সাঈদের রংপুরে প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন: সাদিক কায়েম

সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা গোলাম পরওয়ারের

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতীমের মর্মান্তিক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ

সব জায়গায় আওয়ামী ফ্যাসিবাদের মতো দলীয়করণ শুরু হয়ে গেছে: গোলাম পরওয়ার

হাফেজদের হাতে সমকামী লেখকের বই, তদন্তের দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

গণভোটের রায় না মানলে জনগণকে নিয়ে এক দফায় যাবে ১১ দল