হোম > রাজনীতি

ভোটার হলেন ডা. জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন সম্পন্ন করে নির্বাচন কমিশন-ইসি।

ইসি সচিব আখতার আহমেদ সোমবার টেলিফোনে আমার দেশকে এ তথ্য নিশ্চিন্ত করেন।

২০০৮ সালে এক-এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যে ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করে লন্ডনে পাড়ি জমান তারা। এরপর দীর্ঘ সময় দেশে না থাকায় কেউই ভোটার হননি।

গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঈদুল আজহার আগেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন। এরপর ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ারের দাবি জামায়াত নেতার

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনসাফভিত্তিক সমাজ গঠনে গোলাম আযমের অবদানকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে

জুলাই সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে নেতৃত্ব তৈরি করছে

চার দিনের সফরে রাতে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক

মসজিদ ও বাড়িঘর ভেঙে ভারত মানবতাবিরোধী অপরাধ করছে

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ

‘সমমনা ইসলামী দলে’ গেলে জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানাল নেজামে ইসলাম