হোম > রাজনীতি

ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার নির্বাচন ভবনে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করে বনানী কবরস্থানে যান বিএনপির এই নেতা।

এরপর সেখানে কোকোর কবর জিয়ারত করেন তারেক রহমান।

ঢাকায় ১৯৬৯ সালে আরাফাত রহমান কোকোর জন্ম। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান কোকো। তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি।

তবে ছোট ভাই কোকোর কবর জিয়ারতের আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে রাজপথে নামবে এনসিপি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

শামীম হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার