হোম > রাজনীতি

আ.লীগের দোসর সোহেল রানার অবিলম্বে বিচার শেষ করতে হবে: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার, সাভার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগের দোসর কুখ্যাত সন্ত্রাসী সোহেল রানার অবিলম্বে বিচার শেষ করতে হবে। একই সাথে এ দুর্ঘটনায় যারা জড়িত তাদেরকে নতুন উদ্যোমে বিচারের আওতায় এনে বিচার কাজ শেষ করতে হবে। অনতি বিলম্বে শ্রমিকদের গুরুত্বপূর্ণ দাবিগুলো বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে মেনে নেয়ার আহবান জানান।

বৃহস্পতিবার সাভারে রানা প্লাজা ভবন ধসের এক যুগ পূর্তি উপলেক্ষ ‘১৩ থেকে ২৪ স্মরণ ও সংস্কার, শ্রমিকের বন্দোবস্ত’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, এ দেশের মানুষ খেটে খাওয়া, শ্রমিক মানুষ। দুর্ভাগ্য হলো তারা কর্মস্থালে নিরাপদ নয়। রানা প্লাজা দুর্ঘটনা শুধু বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নয়। বিশ্বের সবচে আলোচিত বিষয়ের একটি। এ জন্য দায়ী আমাদের ঘুনে ধরা পচা রাজনীতি। সোহেল রানার নিকট আওয়ামী দুর্বৃত্তপার রাজনীতি কুখ্যিগত না হলে রানা প্লাজার মতো এতো বড় দুর্ঘটনা ঘটতো না। ঘটনার পূর্বের দিন এ ভবনে ফাটল ধরেছিল কিন্তু রানা জোরপূর্বক ভবনে কারখানা চালু রেখেছিল।

তিনি আরও বলেন, সারা বিশ্বে যেমন মে দিবস পালন হচ্ছে তেমনি দেশে ২৪ এপ্রিলকে রানা প্লাজা দিবসে জাতীয় শ্রমিক দিবস ঘোষণা করে সারাদেশে ওই দিন ছুটি ঘোষণা করার আহবান জানান।

এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ, শ্রমিক উয়িংয়ের প্রধান মাজহারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, শিশির আহমেদ, রিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল আমিন, ভীম পাল ডেভিড রাজু, মেহরাব হোসেন সিফাত, রানা প্লাজা দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের পুত্র রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র আল আমিন প্রমুখ।

নাটোরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শোক

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুর ১২টায়

কওমি অঙ্গনে টার্গেট মামুনুল হক

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

বিএনপি রাষ্ট্র সংস্কার নয়, আধিপত্যবাদের সঙ্গে আপস করতে চায়: মামুনুল হক

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, দূতাবাসের ভূমিকা স্পষ্ট করার দাবি জামায়াত আমিরের

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে

সংবিধান বহাল রাখার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি: গাজী আতাউর রহমান

জামায়াত সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়: সেলিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে নতুন উপজেলা গঠনের দাবি জামায়াত এমপির, প্রস্তাবনা প্রদান