হোম > রাজনীতি

ইসলামি জোটে নির্বাচন করবে খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। তবে নির্বাচন উপলক্ষে দাওয়াতি কাজের অংশ হিসেবে ৩০০ আসনে প্রার্থী প্রস্তুতিরও সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের আমির আল্লামা আবু জাফর কাসেমীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুহাম্মাদ আজম খান, শায়খুল হাদিস আবুল কাসেম কাসেমী, রফিকুল ইসলাম বাবুল, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জী, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, গাজী আব্দুর রহীম, মাওলানা নেয়ামতুল্লাহ্ খান জাফরী, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বিন আলী প্রমুখ।

এ সময় আল্লামা আবু জাফর কাসেমী বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জনগণের অভ্যস্ত পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। সংস্কারের নামে নতুন নতুন ভাবনা নতুন জটিলতা সৃষ্টি করবে। এতে করে জনগণের ভোটাধিকার আবারও বিঘ্নিত হবে।

তিনি আরও বলেন, এ মুহূর্তে দেশে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠায় খেলাফত পদ্ধতির বিকল্প নেই। সুতরাং দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামি জোয়ার সৃষ্টি করতে হবে। সভায় মুফতি আসাদুল্লাহ জাকিরকে খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করা হয়।

বেকার যুবকদের জন্য ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের

বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য: জামায়াত আমির

ফ্যামিলি ও কৃষক কার্ডের ভেলকিবাজি বন্ধ না হলে সরকারকে লাল কার্ড: মামুনুল হক

‘কোরআন-সুন্নাহর বিধান অনুযায়ী সাম্যের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

মুজিব-হাসিনার জন্মস্থানে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, দাবি আদায়ে আমরা অনড়

শুধু মানুষকে দেখাতে অযৌক্তিকভাবে লংমার্চ করছে ১১ দল: রিজভী

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে তারা টেন্ডার নিয়ন্ত্রণ করে’

এক দফা আদায়ে সময়মতো ডাক আসবে, ঢাকায় সমবেত হওয়ার জন্য প্রস্তুত থাকুন: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে: শফিকুর রহমান