হোম > রাজনীতি

আগামী নির্বাচনের আগেই আ. লীগ প্রশ্নের মীমাংসা চাই: হাসনাত

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ যাতে কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সব সময় সজাগ থাকবে এনসিপি।

বুধবার বিকেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় এ কথা বলেন তিনি। আগামী ২ মে দলটির বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে মিরপুর ১০ থেকে কালশী পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ হবে।

হাসনাত বলেন, আমরা গণসংযোগ আজ মিরপুর থেকে শুরু করলাম। এখান থেকে কালশী পর্যন্ত যাব। ২ মে সমাবেশ উপলক্ষ্যে আমাদের লিফলেট বিতরণী কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ জুলাই অভ্যুত্থানের সময় এই মিরপুর এলাকা ছিল একটি হটস্পট। এখানে আমাদের প্রচুর ভাইয়েরা শহিদ হয়েছেন।

প্রচারপত্রে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এগুলো হলো- ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড; গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ; ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ; লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার; ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা।

প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার চার দাবিও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা