হোম > রাজনীতি

খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন: ডা. তাহের

আতিকুর রহমান নগরী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, খালেদা জিয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসহীন নেত্রী ছিলেন। এটি তার রাজনৈতিক সংগ্রামের প্রতিটি পদক্ষেপেই তিনি প্রমাণ করেছেন। তিনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। বড় প্রতিবেশীর কাছে দেশের জন্য আপস করেননি। এ জন্য অনেক সময় তাকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে সই করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোহাম্মদ তাহের বলেন, আজকে পুরো জাতি ঐক্যবদ্ধ ও প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তের কথা যদি হিসেব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি যখন অসুস্থ হয়েছিলেন পুরো জাতি দল-মত-নির্বিশেষে তার সুস্থতার জন্য ঐক্যবদ্ধ হয়ে দোয়া করেছিলেন।

তিনি বলেন, প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়া এমনভাবে মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি সম্মান নিয়েই তিনি মারা গেলেন। সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল